আমি ভালবাসি
আমার একাকীত্ব
আমার নির্জনতা;
প্রবল হারিকেন আছড়ে পড়ার পর
উপকূলের শুনশান নিরবতা।
আমি ভালবাসি
জোয়ারে লাগামহীন তরীর মত
স্রোতের সাথে ভেসে যাওয়া,
নাটাইবিহীন ফানুস হয়ে
নীলাকাশের স্পর্শ পাওয়া,
কালান্তরের খেলা শেষে
মহাশূন্যে বিলীন হওয়া...
আর চুপ থেকেও বলে দেওয়া সব কথা।
আর আমার একাকীত্ব, আমার নির্জনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন