বুধবার, ২৬ মে, ২০২১

প্রণয় গাঁথা

We don’t fall in love anymore,
Just pick someone, better in adjust.

অনেককাল আগে আমি প্রেমে পড়েছিলাম।
কত স্নিগ্ধ, কত পবিত্র, কত অসাধারণ তার অনুভূতি!
বলে কি ব্যাখ্যা করা সম্ভব?
যেন স্বর্গ নেমে আসে মৃত্তিকায় ধরণীতে
কি আকাঙ্খা, কি উচ্ছ্বাস, কি কামনা
কেবল দেখিতে একটিবার
যেন করিতে পারি সব।

না দিন না রাত, ভোর কিংবা মধ্যরাত
কত অপেক্ষা, শত প্রতীক্ষা
কেবল পাওয়া যায় যদি তার ছায়া...
জাগরণ-নিদ্রায়, চেতন কিংবা অবচেতন তদ্রায়
কেবলই সে, আর তার মোহ-মায়া।

সকালে সুগন্ধি শোভা, বিকালে রক্তিম আভা
দুপুরের তপ্ত রোদ্দুর, রাতের কৃষ্ণকালো
সহস্র কাল আগে, রাগে-অনুরাগে
কাউকে ভেসেছিলাম ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন