ট্রেনটা ছুটছিল তার মতো করেই,
চিরচেনা ঝকঝক শব্দে।
আর মনে হচ্ছে তোমার কাছ থেকে সরে যাচ্ছি দূরে
একটু একটু করে।
আমার যেন অন্য কোথাও থাকার কথা ছিল
ঝাপসা আলোয় রূপসার পাশে
এক কাপ চা হাতে
এক নিস্তব্ধ মূহুর্ত ঘেরা সন্ধ্যে।
কেবল শরৎ নয়
সারা অব্দ মাতিয়ে রাখিব
আমার শিউলির গন্ধে।
অথচ, এসেছি আমি ইতিহাসের পাতায়
লিখে রাখা নিয়তির ফেরে
আর মনে হচ্ছে তোমার কাছ থেকে সরে যাচ্ছি দূরে
একটু একটু করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন