তোমার জন্য কিছুই করিনি।
তোমার অজান্তে অল্প-সল্প করেছি।
আচ্ছা ধরে নাও,
একটুখানি করেছিই তোমার জন্য
হৃদয়ে ছোট একটি কুঠি সাজিয়েছি
তবে, আরও একটুখানি করতে চাই তোমার জন্য।
কি করা যায় বলতো?
ঐ কালো হাতটি কেটে দেই?
যে হাতটি তোমার হাতটাকে একবার ধরে
একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়ে
তারপর সময়ের প্রয়োজনে
আবার ছেড়ে দিয়েছিল।
আর কি করা যায়?
ঐ কালো হাতের লাল রক্ত দিয়ে
মেহেদী পড়িয়ে দেই তোমার হাতে
পায়ে পড়িয়ে দেই আলতা
আর সিথিতে লাল সিঁধুর
শোন।
সিঁধুরের লাল আসবে কিন্তু আমার হৃদয় থেকে।
মেহেদী হাতে, আলতা পায়ে আর লাল সিঁধুর পরে
তোমি এক হাজার বছর বাস করবে
আমার হৃদয় কুঠিতে।
শুধু আর এতটুকুই না হয় করি তোমার জন্য।
#AH_Kawsar
Feb 14, 2017
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন