শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পতঙ্গ

একটা পতঙ্গ
উনুনের উদ্দীপ্ত শিখা দেখে
কি ছুটটাই না দিয়েছিল।
  
পতঙ্গটা ছিল অনেক দূরে
নিজের মতো ঘুরছিল পুষ্প-কানন-বনে
কিন্তু রক্তিম আভা সে উপেক্ষা করতে পারেনি।
  
একটা বৃত্তাকার পথ ধরে
কক্ষপথ ছোট করতে করতে
শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ যখন অতিক্রম করল
তখন তার ভ্রম খানিকটা কাটল বটে।
কিন্তু পদার্থ বিজ্ঞানের সূত্রকে হারিয়ে
আর ফিরে পালানোর সুযোগ ছিল না।
  
প্রণয় অথবা মৃত্যু।
অগ্নি আর পতঙ্গে কখনা প্রেম হয়না,
কেবল দহন হয়।
মৃত্যুটা তাই অবধারিতই ছিল।
  
বেচারা পতঙ্গ!
উনুনের উদ্দীপ্ত শিখা দেখে
হাসতে হাসতে মরেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন